লক্ষ্য ও উদ্দেশ্য
প্রচলিত ও গতানুগতিক শিক্ষাধারায় কিছু সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষ তৈরি করা নয় বরং ছাত্রদের মানবিক গুলাবলী সমৃদ্ধ সৃজনশীল, প্রতিভাধর ও দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের দৈহিক,মানসিক ও সামাজিক গুলাবলীর বিকাশ ঘটানোর মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম, ন্যায়বোধ, কর্তব্যবোধ, শৃংখলাবোধ, শ্রমের প্রতি মর্যাদা, মেধা ও আগ্রহ অনুযায়ী সুনির্দিষ্ট পেশা ও উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করে তোলা যাতে করে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করতে পারে।