বৃত্তি দাতার নাম : ধর্মরাজিক প্রাক্তন ছাত্র পরিষদ।
ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মাধ্যমে ধর্ম, শিক্ষা, সংস্কৃতির উন্নয়নসহ বহু মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। এই মহাবিহার এখন ধর্মরাজিক বমধ্রেক্স নামে অবিহিত। মহাসংঘনায়ক বিশুদ্ধান্দ মহাথের ও সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের অসাম্প্রদায়িক চেতনার ভিতর দিয়ে উক্ত কার্যক্রমকে লালন করেছেন এবং সমাজকে পরিপুষ্ট করতে চেষ্টা করেছেন। যার বিকাশমান ধারা বর্তমানে তাঁদের সৃযোগ্য উত্তরসূরী ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের’র নেতৃতে অব্যাহত আছে। ধর্মরাজিক কমপ্লেক্সের বহু শিক্ষার্থী বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সু-প্রতিষ্ঠিত। তাঁরা সমাজ ও দেশের কল্যাণে অশেষ অবদান রেখে চলেছেন। ১৯৭২ সাল থেকে এই কমপ্লেক্সের বদান্যতায় প্রতিষ্ঠিত হয়ে অসংখ্য শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাদের মধ্যে এক্য, সংহতি, ভ্রাতৃতৃবোধ ও যোগাযোগের সেতুবন্ধন সৃষ্টির মাধ্যমে একতা শক্তি গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে পরম কল্যাণকামী প্রয়াত সংঘনায়ক শুদ্ধান্দ মহাথের’র প্রেরণা ও পরামর্শে ২০০৮ সালে গঠিত হয় ধর্মরাজিক প্রাক্তন ছাত্র পরিষদ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে উক্ত পরিষদ বহু কল্যাণমৃখী কাজ পরিচালনা করে থাকে। ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষাবৃত্তি প্রকল্পে ২০১৭ সালে ধর্মরাজিক প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র নামে শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্তে অর্থ প্রদানের ভিতর দিয়ে মাননীয় সংঘনায়কের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে তাঁদের এই মহতী উদ্যোগের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে এবং ধর্মরাজিক প্রাক্তন ছাত্র পরিষদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও মঙ্গল কামনা করা হচ্ছে।