প্রকৌশলী ব্রহ্মদত্ত বড়ুয়া শিক্ষাবৃত্তি

প্রকৌশলী ব্রহ্মদত্ত বড়ুয়া শিক্ষাবৃত্তি

বৃত্তি দাতার নামঃ বি. এস. ফাউন্ডেশন

“To lead the world to be a Scholer” এই আদর্শ কে ধারণ করে বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী ব্রহ্মদত্ত বড়ুয়া এবং তাঁর সহধর্মিণী সতীরাণী বড়ুয়ার কীর্তি স্মরণে তাঁদের নামের আদ্যাক্ষর দিয়ে ২০১৪ সালে তাঁদের সন্তানেরা প্রতিষ্ঠা করেন বি. এস. ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের একমাত্র উদ্দেশ্য শিক্ষা সেবা প্রদান করা। প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত হবে – সে আদর্শ নিয়েই এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিগত ২০১৬ সাল থেকে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় সহ শিক্ষার বিভিন্ন ধাপের কৃতি শিক্ষার্থীদের বি. এস. ফাউন্ডেশন সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করে। ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বি. এস. ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হচ্ছে।

Comments are closed.