পুলিন বিহারী বড়ুয়া ও আশালতা বড়ুয়া শিক্ষাবৃত্তি

মি. প্রমথ বড়ুয়া

বৃত্তি দাতার নাম : মি. প্রমথ বড়ুয়া ।

এই শিক্ষাবৃত্তি প্রকল্পের প্রথম দাতা হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, দানবীর, শিক্ষা ও ধর্মানুরাগী মি. প্রমথ বড়ুয়া মহোদয়। তিনি চত্তগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ১৯৭০ সালে বি.কম [পাস] সম্পন্ন করেন। প্রয়াত পুলিন বিহারী বড়ুয়া ও আশালতা বড়ুয়া ছিলেন মি. প্রমথ বড়ুয়া’র পিতা-মাতা । তাঁদের পূর্ব-পুরুষদের বসত ছিল চ্টথামস্থ বোয়ালখালী উপজেলাধীন হাজারীরচর গ্রামে । অত্র গ্রামে তাঁদের পারিবারিক ইতিবৃত্ত অতীব সুনাম ও খ্যাতির সহিত আজবধি পরিলক্ষিত হতে দেখা যায়। বৌদ্ধ সমাজ তথা জাতির অহংকার মি. প্রমথ বড়ুয়া দেশ-জাতি-সমাজের মেধাবী ও অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীরা যেন দেশ ও জাতি গঠনে অবদান রাখতে পারে সে লক্ষ্যে এই শিক্ষাবৃত্তি গ্রকল্পে অনুদান প্রদান করেন এবং যার সুফল আজ ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে।

মি. প্রমথ বড়য়া শুধু একজন স্বদেশ স্বীকৃত ব্যক্তি নন; তিনি সাংগঠনিকভাবে আন্তর্জাতিক পরিমন্ডলেও সমাদৃত। তিনি নিন্মোক্ত উল্লেখযোগ্য পদবীতে ভূষিত ছিলেন।

  • অর্থ সচিব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, কেন্দ্রীয় কমিটি।
  • অর্থ সচিব, ওয়ার্ড ফেলোশীপ অব বুডিডিস্ট, বাংলাদেশ আঞ্চলিক অফিস।
  • সভাপতি, ধর্মরাজিক ললিতকলা একাডেমি ।
  • সহ-সভাপতি, ধর্মরাজিক অনাথালয়।
  • সহ-সভাপতি, বাংলাদেশ পেপার আমদানিকারক এসোসিয়েশন ।
  • পরিচালক (অর্থ), বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স এভ ইন্ডাস্ট্রি।
  • বোর্ড অব ট্রাস্টি, অতীশ দিপংকর ইউনিভার্সিটি, বাংলাদেশ ।
  • সদস্য – ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (FBCCI)
  • সদস্য – জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
  • সদস্য – ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

এছাড়াও তিনি বিভিন্ন সমাজ সেবী প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িতুরত ছিলেন এবং আজীবন সদস্য হিসেবেও পদ লাভ করেন এবং তিনি যে সকল উপাধি ও পুরস্কারে ভূষিত হয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো-

  • ধর্রমত্ন উপাধি, আসাম, ইন্ডিয়া
  • আন্তরিক স্বভাব গোল্ড মেডেল, ইন্ডিয়া
  • মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার – ২০০৮
  • কবি শামসুর রাহমান গোল্ড এ্যওয়ার্ড – ২০০৮
  • মাদার তেরেসা গোল্ড পিচ এওয়ার্ড – ২০০৮
  • বঙ্গবীর ঈশাখান এওয়ার্ড
  • বঙ্গবন্ধু ওয়ার্ড ২০০৯
  • অতীশ দীপংকর গোল্ড এ্যওয়ার্ড
  • নেতাজি সুভাষ চন্দ্র বসু গোল্ড এওয়ার্ড – ২০০৯ উল্লেখযোগ্য

ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষাবৃত্তির প্রথম দাতা হিসাবে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হচ্ছে। বিদ্যালয়ের পক্ষ হতে তার পারলৌকিক মঙ্গল কামনা করা হচ্ছে। এবং তাঁর পরিবারের সদস্যবৃন্দেরসুখ-সমৃদ্ধি কামনা করা হচ্ছে।

Comments are closed.