বৃত্তি দাতার নামঃ লায়ন চিত্তরঞ্জন দাস।
বাবু চিত্ত রঞ্জন দাস একজন নন্দিত শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি ও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর পিতার নাম শ্রীনাথ দাস, মাতার নাম কৃষ্ণা দাস।
তাঁর স্থায়ী ও বর্তমান নিবাস – ৯৫/১, রাজারবাগ, সবুজবাগ, ঢাকা। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এবং বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগরীর সবুজবাগ থানার সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর, অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয়, শ্রী রাজারবাগ বরদেশ্বরী কালিমাতা মন্দির, রাজারবাগ হরিসভা মন্দির, রাজারবাগ জনকল্যাণ সমিতি, বাসাবো তরুন সংঘ। তিনি বর্তমানে সম্মানিত পরিচালক – ব্রাদার্স ইউনিয়ন, কাউন্সিলর ফুটবল ফেডারেশন, আঞ্চলিক চেয়ারপার্সন লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল, সিইও – নীহারিকা ঔষধালয়, কার্যকরী সদস্য বাংলাদেশ পূজা পরিষদ সহ বহু সামাজিক, সাংস্কৃতিক, সাংগঠনিক, রাজনৈতিক প্রতিষ্ঠান – সংস্থার সাথে গভীর ভাবে সম্পৃক্ত থেকে দেশের কল্যাণে, গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তাঁর কর্মকৃতিত্বের স্বীকৃতি হিসাবে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে ২০১২ সালে বিশুদ্ধানন্দ স্বর্ণ পদক গ্রহণ করেন।
এছাড়া তিনি বহু পদক ও উপাধি প্রাপ্ত হন।
ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের তিনি একজন অন্যতম পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ী। ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের ‘ শ্রীনাথ দাস -কৃষ্ণা দাস’ শিক্ষাবৃত্তির একজন সম্মানিত দাতা হয়ে তিনি আমাদের কৃতার্থ করেছেন। তাঁর নানামুখী জনকল্যাণমূলক কাজের মধ্যে শিক্ষা সহায়ক কার্যক্রম খুবই প্রশংসনীয় এবং গৌরবের। ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে।