বৃত্তি দাতার নামঃ মিসেস রীণা রাণী তালুকদার
রীণা রাণী তালুকদারের জন্ম ৩০/১০/১৯৫৯। তিনি রাউজান উপজেলার অন্তর্গত পশ্চিম আবুরখীল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা – ফনী ভূষন বড়ুয়া, মাতা – পরিমলময়ী বড়ুয়া। তিনি ১৯৮৪ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তাঁর স্বামী প্রয়াত উজ্জ্বল কুমার তালুকদার ছিলেন একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক। মিসেস বড়ুয়া দুই সন্তানের জননী। প্রথম সন্তান প্রজ্জল তালুকদার পি এইচ ডি, কানাডা প্রবাসী (বর্তমানে) এবং দ্বিতীয় সন্তান প্রবাল তালুকদার ব্যবসায়ী। মিসেস রীনা তালুকদার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি বর্তমানে ধ্রুবতারা ওমেন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান, চেয়ারম্যান -উজ্জ্বল -রীনা ওয়েলফেয়ার ট্রাস্ট, কেন্দ্রীয় সমন্বয়কারী- মানবাধিকার ফাউন্ডেশন, নির্বাহী সদস্য-প্রান্তিক ওয়েলফেয়ার ট্রাস্ট, সহ সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। এছাড়াও তিনি বর্তমানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাথে গভীরভাবে জড়িত। তিনি উক্ত সংগঠন, সংস্থার মাধ্যমে দেশের কল্যানে, সমাজের কল্যানে নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের একজন অকৃত্রিম শুভার্থী। আমরা তাঁর দীর্ঘ নিরাময় জীবন কামনা করি।