বৃত্তি দাতার নামঃ মি. আতাউর রহমান প্রধান
মোঃ আতাউর রহমান প্রধান ১৯৬০ সালের ১ লা জানুয়ারী লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার উফারমারা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁ পিতা ছিলেন আফতাব উদ্দিন প্রধান এবং মাতার নাম মোছাম্মত আকলিমা খাতুন। নির্মল প্রকৃতি ও গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশে বেড়ে ওঠা জনাব প্রধান গ্রামের স্কুল থেকে ১৯৭৫ সালে কৃতিত্বের সহিত মাধ্যমিক স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন। উত্তর বঙ্গের ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ রংপুর কারমাইকেল কলেজ থেকে ১৯৭৭ সালে উচ্চ মাধ্যমিক এর গন্ডি পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি. কম(সম্মান) এবং ১৯৮১ সালে এম. কম (ব্যবসৃথাপনা) শেষ করে তিনি ১৯৮৪ সালে ফিন্যান্সিয়াল এনালিস্ট (এফ এ) হিসেবে যোগদান করেন দেশের সর্ববৃহৎ বানিজ্যিক ব্যাংক সোনালি ব্যাংক এ। ২০১৬ সালে প্রবাসী কল্যান ব্যাংকের এম ডি হিসেবে নিয়োগ লাভ করেন। মাত্র তিন মাসের মধ্যে তাকে রুপালী ব্যাংক লিঃ এর এম ডি হিসেবে পদায়ন করা হয়। সাফল্য ও সুনামের সাথে রুপালী ব্যাংক লিঃ এ তিন বছর দায়িত্ব পালন করার পর ২০১৯ সালের ২৮ আগস্ট তিনি দেশের সর্ববৃহৎ বানিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিঃ এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেন। জনাব প্রধান শুধু একজন ব্যাংকারই নন, তিনি জনহিতৈষী ও শিক্ষানুরাগী। তিনি রোটারি ক্লাব লালমনিরহাট এর সাবেক প্রেসিডেন্ট। এ সংগঠন থেকে তিনি অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন। প্রতিষ্ঠা করেছেন আফতাব উদ্দিন প্রধান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমানউল্লাহ মাধ্যমিক বিদ্যালয় নামক ২ টি শিক্ষা প্রতিষ্ঠান।
এছাড়াও জনাব প্রধান পদাধিকার বলে প্রায় ১৬ টি প্রতিষ্ঠানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোনালী ব্যাংকে দায়িত্ব গ্রহণ এর পর থেকেই করোনা মহামারি, আন্তর্জাতিক ব্যাবসা বানিজ্য মন্দা এবং সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিপর্যস্থ বৈশ্বিক অর্থনীতি এবং টালমাটাল আন্তর্জাতিক ব্যাংক খাত ইত্যাদি নানা প্রতিকূলার মধ্যেও জনাব আতাউর রহমান এর গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা ও দূরদৃষ্টি সোনালী ব্যাংককে এনে দিয়েছে পর পর দুই দুই বছর রেকর্ড পরিমান মুনাফা।
তিনি কোভিড ১৯ উপলক্ষে সরকারি সকল প্রনোদনা প্যাকেজ বাস্তবায়নে সরকারের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন, যার সাফল্য আলোচিত হয়েছে মহান জাতীয় সংসদে।
ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানানো হচ্ছে।