ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী ২০২৩

সুপ্রিয় সুধী, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীবৃন্দ,

আপনাদের প্রতি রইল মৈতীপর্ণ শুভেচ্ছা ও অনন্ত গ্রীতি সম্ভাষণ । ১৯৪৭ সালে পাক-ভারত উপমহাদেশ ব্রিটিশ পরাধীনতা থেকে মুক্ত হয়। এই আর্থসামাজিক প্রেক্ষাপটে জনকল্যাণের লক্ষে ১৯৪৯ সালে ৪ঠা এপ্রিল পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) বৌদ্ধ কৃষ্টি প্রচার সবঘ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে বৌদ্ধ কৃষ্টি, সংস্কৃতির উন্নয়নের পাশাপাশি এদেশের আর্থসামাজিক উন্নয়নসহ বহু জনহিতকর কাজ করে আসছে এই সংস্থা। যার সুনাম, সুখ্যাতি আজ দেশে-বিদেশে পরিব্যাপ্ত ও প্রশংসিত।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধোত্ত স্বাধীন বাংলাদেশের উধালগ্নে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে সংস্থার কেন্দ্রিয় কার্যালয় ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার চত্বরে সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবতাবাদী ব্যক্তিত্ব মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের ও তাঁর পরম শিষ্য, সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরকে সাথে নিয়ে ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন “ধর্মরাজিক বৌদ্ধ অনাথালয় আবাসিক উচ্চ বিদ্যালয়” । পরবর্তীতে এলাকাবাসীর চাহিদা, আগ্রহ ও দাবীর প্রেক্ষিতে বিদ্যালয়কে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তখন থেকে নামকরণ হয় “ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় । বর্তমানে সকল সম্প্রদায়ের আবাসিক-অনাবাসিক প্রতি শিক্ষাবর্ষে সাত শতাধিক ছাত্র-ছাত্রী অত্র বিদ্যালয়ে লেখাপড়া করে। প্রাকৃতিক-নান্দনিক মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। লেখাপড়ার মান, পরীক্ষার ফলাফল, সহপাঠক্রমিক কার্যক্রম, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, সকল ক্ষেত্রে বিদ্যালয়ের অবস্থান, সুনাম, খুবই গৌরবজনক ও প্রশংসনীয়। এ বিদ্যালয় হতে শিক্ষা অর্জন করে শত শত শিক্ষার্থী বর্তমানে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন পর্যায়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত। বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মাননীয় ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের মহোদয়ের গতিশীল ভূমিকা ও নেতৃতে, এ ধারা বহুলাংশে বিকশিত হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে বর্তমানে সারাদেশে বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন হচ্ছে। অতীব আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ৩,৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ দুইদিন ব্যাপি ব্যাপক আয়োজন ও বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে সর্বাত্মক সাফল্যমপ্ডিত করার লক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্ঠায় ইতোমধ্যে কয়েক দফা বৈঠক/সভার মাধ্যমে ২৫১ জন বিশিষ্ট একটি সুবর্ণ জয়ন্তী উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে। এছাড়াও দেশের সর্বস্তরের জ্ঞানী-গুণী, শিক্ষানুরাগী, বুদ্ধিজীবি, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী সকলের সমন পৃষ্ঠপোষক, উপদেষ্টা ও স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

আমাদের একান্ত প্রত্যাশা এই আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে যাদের অবদান ও ত্যাগের বিনিময়ে বিদ্যালয়ের এই সুন্দর অবস্থানের সৃষ্টি হয়েছে তীদের শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীর পরিবার-পরিজনের মিলন মেলার মাধ্যমে সকলের জীবন স্মৃতিকে পুনরুজ্জীবিত করা । এ জন্য দেশ-বিদেশে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন সকল শিক্ষার্থী, ধর্মরাজিক প্রাক্তন ছাত্র পরিষদসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সদাশয় সরকার, সেবাপ্রদানকারী সরকারী-বেসরকারী সংশ্লিষ্ট সকল সসস্থা, স্থানীয় প্রশাসন, শুভানুষ্যায়ী, অভিভাবক-অভিভাবিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া, বিভিন্ন গণমাধ্যমসহ সকলের আমরা আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আর্থিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগের সুবিধার্থে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী-২০২৩ শিরোনামে উদ্যাপন কমিটির পক্ষ হতে গ্লোবাল ইসলামী ব্যাংক লিঃ, বাসাবো শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে। যার হিসাব নং ১১৩০০০০০০৫০৭৪। উক্ত হিসাবটি যৌথ স্বাক্ষরে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের ইমেইল আইডি dhs1972@ymail.com