দ্বিজেন্দ্র নাথ বড়ুয়া ও জোৎস্নাময়ী বড়ুয়া শিক্ষাবৃত্তি

মিসেস নন্দিতা বড়ুয়া

বৃত্তি দাতার নাম : মিসেস নন্দিতা বড়ুয়া ।

মিসেস নন্দীতা বড়ুয়া, মাতা – শান্তিময়ী বড়ুয়া, পিতা – বিজন বিহারি বড়ুয়া । ০৬/০৫/১৯৫৮ খ্রিঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত বৌদ্ধ অধ্যুষিত পশ্চিম আবুরখিল গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর শশুর বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত শিলক গ্রামে। তাঁর স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি মি. রনজিৎ কুমার বড়ুয়া একজন শিক্ষানুরাগী ও সমাজ সচেতন ব্যক্তি।

মিসেস বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাথে দীর্ঘ দিনযাবৎ সম্পৃক্ত। বর্তমানে তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি, ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, ঝুমঝুমি প্রকাশনার উপদেষ্টাসহ বহু জনহিতকর ও কল্যানমুখী সংগঠন ও সংস্থার সাথে সম্পৃক্ত থেকে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি দুই ছেলের জননী। বড় ছেলে জয় বড়ুয়া হনো লুলু, হাওয়াই, ইউএসএতে প্রতিষ্ঠিত। ছোট ছেলে জুয়েল বড়ুয়া দেশে বিদেশে অনেক খ্যাত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন। মিসেস বড়ুয়া ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের “দ্বিজেন্দ্র লাল বড়ুয়া ও জ্যোৎস্নাময়ী বড়ুয়া” শিক্ষাবৃত্তির একজন সম্মানিত দাতা হিসেবে সম্পৃক্ত। বর্তমানে তিনি স্বপরিবারে ঢাকা মহানগরীর সবুজবাগে বসবাসরত। ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Comments are closed.